বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ আগস্ট ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খানাখন্দে ভরা সড়কে জনদুর্ভোগ চরমে

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 102.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলার দেয়াড়া গোপালের মোড় থেকে উপজেলা সদর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চার বছরেরও বেশি সময় ধরে সড়কের এই অংশ খুড়ে ফেলে রাখায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যে গর্ত ভরাট করতে ইটের গুড়া ও বালু ফেলা হয়। বর্তমানে কর্দমাক্ত এই সড়কে ভ্যান ও অটো রিকসার যাত্রীদের নিয়মিত নাকানি-চুবানি খেতে হচ্ছে।

কাজ ফেলে রাখা সড়কের কয়রা উপজেলা অংশে তিনটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কামিল মাদ্রাসা ও তিনটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি কলেজ, হাসপাতাল ও দুটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। হাসপাতালের রোগী ও শিক্ষার্থীরা এ পথে নিয়মিত যাতায়াত করে। সড়কের বেহাল দশায় বর্তমানে এইসএসসি পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে।

সড়ক ও জনপদ (সওজ) বিভাগের আওতাধীন কয়রা সদর থেকে ডুমুরিয়া উপজেলার বেতগ্রাম পর্যন্ত প্রায় ৬৪ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালের ২৯ ডিসেম্বর। প্রায় ৪শ’ কোটি টাকা ব্যয়ে ‘সড়ক যথাযথ মানে উন্নীত ও মজবুতিকরণ’ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স মোজাহার এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরু থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধীরগতি ও নিম্নমানের কাজ করার অভিযোগ ওঠে। কিন্তু কোন অভিযোগে কর্ণপাত না করে প্রতিষ্ঠানটি তাদের ইচ্ছামতো সড়কের বিভিন্ন স্থানে খুড়ে ফেলে রাখে। অসমাপ্ত এসব স্থানে সংস্কারের দাবিতে এলাকাবাসি একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। কিন্তু সংশ্লিষ্টদের টনক নড়েনি।

কালনা গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, বৃষ্টির সময় রাস্তা দিয়ে চলাচল করতে গেলে কাদা পানিতে ভিজে পোষাক নষ্ট হয়ে চেনার উপায় থাকেনা। আবার শুষ্ক মৌসুমেও ধুলায় অতিষ্ঠ হয়ে রাস্তায় চলাচলে দুর্ভোগ বাড়ে।

কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, সড়কের ওই অংশ দিয়ে যেসব শিক্ষার্থীরা আসছেন তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভ্যান ও অটোরিকসা অথবা মোটরসাইকেলযোগে আসতে হয় শিক্ষার্থীদের। এ সময় অনেকেই গায়ে-পায়ে কাদা মেখে পরীক্ষা কেন্দ্রে আসছে।

শিক্ষার্থীরা জানায়, পায়ে হেঁটে ১০ মিনিটের পথ বৃষ্টি হলে এক ঘণ্টায়ও পৌঁছানো যায় না। বাধ্য হয়ে ভ্যানে করে যেতে হচ্ছে। এতে ঘটছে দুর্ঘটনা। গর্তে পড়ে পোশাক, বইখাতা নষ্ট হয়। ব্যাগে করে বাড়তি পোশাক নিয়ে স্কুল কলেজে যেতে হচ্ছে তাদের।

খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান বলেন, উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না হওয়ায় চলচলে বাড়ছে দুর্ভোগ। একবার এ সড়ক দিয়ে গেলে দ্বিতীয় বার যাওয়ার আর এনার্জি থাকে না। বার বার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

কয়রা কপোতাক্ষ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম আব্দুল মালেক বলেন , এ উপজেলার বাসিন্দাদের জেলা সদরে যোগাযোগের প্রধান সড়ক এটি। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির ৭ কিলোমিটার খুড়ে ফেলে রাখা হয়েছে। গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়ছে। খানাখন্দে ভরা সড়কটি দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগের শেষ থাকবে না।

সওজের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, সড়কের কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বার বার তাগিদ দেওয়া হয়েছে। তাদের মেয়াদ শেষ হয়েছে তবে নতুন করে মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে এবং অর্থ ছাড় বন্ধ থাকায় বাঁক সরলী করণে ভূমি অধিগ্রহণ এখনো সম্ভব হয়নি। তবে ইস্টিমেট হাতে পেয়েছি। কিন্তু তাদের এখনো টাকা দিতে পারিনি। প্রতিষ্ঠানটি এর মধ্যে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অসমাপ্ত কাজ শেষ না করলে বরাদ্দের টাকা কেটে রাখা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!