বাংলাদেশ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২ আগস্ট ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আটক ৪

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পাঁচজন হলেন- আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আরিফুল ইসলাম (২৮), আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা সবাই রামজীবনপুর ও কেয়াতলার বাসিন্দা।

এ ঘটনায় প্রতিপক্ষের আশরাফুল ইসলাম (২৫), আমানুল্লাহ ইমন (২৩), মারুফ হোসেন (২২) ও আব্দুল্লাহ আল মামুনকে (২০) আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। আটক চারজনের মধ্যে দু’জন পুরাতন সাতক্ষীরা ও দুজন সখিপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, রামজীবনপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহাজান ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কেয়াতলার একটি বিরোধীয় সম্পত্তি প্রভাব খাটিয়ে জবর দখলে রেখেছিল। তবে পাঁচ আগস্টের পর উচ্চ আদালতের রায় অনুকূলে থাকার দাবি করে একই এলাকার সোহেল রেজা ফরেজসহ তার পরিবারের সদস্যরা ওই জমি দখল করে নেন। একপর্যায়ে শনিবার একটি বাস ও একটি সিএনজিচালিত অটোতে করে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শাহাজান ওই জমি দখল করতে যান। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শাহাজানের সঙ্গে থাকা কয়েকজন গুলি ছুঁড়লে প্রতিপক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন।

ঘটনার বিষয়ে আব্দুল মালেক গাজীর ভাগনে আরিফুল ইসলাম জানান, সমুদয় কাগজপত্র তাদের অনুকূলে। কিন্তু বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শাহাজান ও তার লোকজন ওই জমি দখল করে রাখে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের জমি দখলে নেওয়ার পর শনিবার শাহাজান বাসযোগে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করে।

পুলিশের হাতে আটক আশরাফুল ইসলাম জানান, তাদের জমি জোরপূর্বক আব্দুল মালেক ও তার লোকজন দখল করে রেখেছে। শনিবার বংশের লোকজন নিয়ে তারা জমি উদ্ধারে গেলে তাদের ওপর হামলা করে স্থানীয়রা। তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের শুরুতেই দুর্যোগের ধাক্কা, দুবলার চরে শুঁটকি উৎপাদন ব্যাহত

১

কালিগঞ্জের কৃষ্ণনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

২

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

৩

আসন্ন সাতক্ষীরা পৌর নির্বাচনে অংশ নিতে চান মৌমি কুইন সাথী, মতবিনিময়

৪

দেবহাটায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

৫

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ৬ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

৬

থমকে আছে কেওড়াকাটা পর্যটন কেন্দ্রের ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ

৭

‘ডাকাতির ভয়ে আব্বা বাদায় যেতে পারে না, আমাগো বাঁচাও’

৮

বিশ্বমঞ্চে সাতক্ষীরার উপকূলীয় জলবায়ু সংকট তুলে ধরবেন জান্নাতুল নাঈম

৯

জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার নিয়ে শ্যামনগরে কুইজ

১০

সরকারি-বেসরকারি সেবাদাতাদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা বিষয়ক মতবিনিময়

১১

তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, নিহত ২

১২

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

১৩

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

১৪

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

১৫

নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

১৬

শ্যামনগরে দখল হওয়া স্কুলের জায়গা ফেরত পেতে রাস্তায় শিশু শিক্ষার্থীরা

১৭

বিজয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

১৮

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

১৯

তালা বাজারের অবৈধ ৫টি দোকান উচ্ছেদ

২০