বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩ আগস্ট ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনার মামলায় অ্যাটর্নি জেনারেল বললেন—সর্বোচ্চ শাস্তি চাই

স্ক রিপোর্ট: জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে বিচার শুরু হওয়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাইতে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সে হত্যাকাণ্ডের বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষ থেকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তি চাই আইনি পরিকাঠামোয়।

রোববার (৩ আগস্ট) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সূচনা বক্তব্যের আগে অ্যাটর্নি জেনারেল এমন বক্তব্য উপস্থাপন করেন। এরপর সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় তিনি জুলাই আন্দোলন নিয়ে দুটি ভিডিও চিত্র উপস্থাপন করেন। তারপর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিয়েছেন যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মুখের আকৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া খোকন চন্দ্র বর্মন।

বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা ইতিহাসের পাতা খুললে দেখতে পাই বিশ্বের দেশে দেশে স্বৈরশাসক, ফ্যাসিস্টদের জন্ম হয়েছে। এডলফ হিটলার, মুসোলিনি, ফ্রান্সিসকো ফ্রান্স, মার্কোস—এ সমস্ত ফ্যাসিস্টদের অনেকে বিচারের মুখোমুখি হয়েছে।

ব্রিটেনের শাসক অলিভার ক্রমওয়েলের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ১৬৬১ সালে মত্যুবরণ করেন। ক্রমওয়েলকে গণহত্যার দায়ে এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কবর থেকে তুলে এনে পচাগলা লাশকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জনসম্মুখে দেখানো হয়েছিল গণহত্যার মানবতাবিরোধী অপরাধের শাস্তি কী হওয়া উচিত। দেহ কবরে পাঠিয়ে দিয়ে মাথার খুলির মধ্যে রড ঢুকিয়ে ২০ বছর ওয়েস্টমিনিস্টারে ঝুলিয়ে রাখা হয়েছিল। ৩০০ বছর পরে সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে সেই লাশকে সমাধিত করা হয়েছিল। কারণ আগামীর ব্রিটেন যেন মানুষদের গণহত্যা না করে সেই রকম একটা বিচার করেছিল অলিভার ক্রমওয়েলের বিচারের মধ্য দিয়ে।

মৃত্যুদণ্ডের বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, আমাদের রাষ্ট্র অনেক এগিয়েছে। প্রশ্ন উঠেছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। আমাদের আইনে আমরা বলেছি, যে জঘন্য অপরাধ হয়েছে, আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুর এভাবে লাশ ঝুলিয়ে রেখে… ফাঁসি দেব অতটা অমানবিক আমরা নই। একইসঙ্গে জুলাইতে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সে হত্যাকাণ্ডের বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষ থেকে অবশ্যই সর্বোচ শাস্তি চাই। সেটি চাই আইনি পরিকাঠামোয়। যে উপাদান আদালতের সামনে প্রসিকিউশন আনবে… আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায়বিচার করবেন।

শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, স্বৈরাচারদের যদি কোনো সমিতি করা হয় তাহলে আজকে যে স্বৈরাচার, খুনির বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে, সে সমিতির সভাপতি হতে পারে। হিটলারের গোয়েবলস যদি বেঁচে থাকতেন হয়তো ভাবতেন মিথ্যা কথা শেখার জন্য, মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন, সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন। এই স্বৈরাচারের নাম শেখ হাসিনা ওয়াজেদ। যিনি আদালতের সামনে একজন আসামি ছাড়া আর কিছুই নন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমাদের এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। আমরা অপরাধের বিচারের জন্য এসেছি। ঘটনাক্রমে সেই অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত তারা ব্যক্তি। হয়তো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কোনো রাজনৈতিক দলও আসতে পারে ভবিষ্যতে। আমরা জানি না। আমরা ন্যায়বিচার চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705