বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ আগস্ট ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব’, শাকিব প্রসঙ্গে জয়

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। ব্যক্তি জীবনে বিয়ে করেছেন দুই চিত্রনায়িকাকে। দুজনকেই ডিভোর্স দিয়েছেন। জানিয়েছেন, তারা আর তার জীবনের অংশ নয়। তবে বিচ্ছেদ হলেও নিয়ম করে দুই প্রাক্তন স্ত্রীকেই সময় দিতে দেখা যায় শাকিব খানকে।

এই মুহূর্তে বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব। দুজনের রোমান্টিক ছবিতে সয়লাব সোশ্যাল মিডিয়া। সেই সঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে উদগ্রীব সবাই। সোশ্যাল মিডিয়ায় চলছে লেখালেখি।

বিগত সময়গুলোতে সোশ্যাল মিডিয়ায় অপু বুবলীর পাল্টাপাল্টি প্রতিক্রিয়াই দেখে এসেছে অনুরাগীরা। যা ঘিরে প্রায়ই তৈরি হয় আলোচনা, সমালোচনা। অপু-বুবলীর ভার্চুয়াল দ্বদ্বে প্রায়ই শিরোনামে ওঠে আসেন শাকিব খান। দুই প্রাক্তন স্ত্রীকে কিভাবে সামলান শাকিব খান, এমন প্রশ্নও শোনা যায় নেটিজেনদের মুখে।

এবার অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখেও শোনা গেল সেই প্রসঙ্গ। শাকিব খানের দুই প্রাক্তন স্ত্রী প্রসঙ্গে জয় বলেন, ‘দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে এমনটা বলেন জয়।

গতকাল রোববার (৩ আগস্ট) একটি ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী তত বড় স্টার না।’

শাকিব খান গত মাসে যুক্তরাষ্ট্রে যান। এরপর জানা যায়, ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। যাত্রার তারিখ গোপন রাখলেও রোববার (৩ আগস্ট) নিউইয়র্কে তাদের একসঙ্গে দেখা গেছে। শুধু তাই নয়, ঢালিউডের এই দুই তারকাকে রোমান্টিক মুডেও পাওয়া গেছে।

নিউইয়র্ক থেকে বুবলী নিজেই ১১টি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী। কয়েকটি ছবিতে রোমান্টিক ভঙ্গিমায় ধরা দিয়েছেন তারা দুজনে। যা ঘিরে চলছে বিস্তর আলোচনা। যদি ডিভোর্সই হয়ে থাকে তবে দুজনে এত ঘনিষ্ট হচ্ছেন কী করে, সেই প্রশ্নও উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

১

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

২

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

৩

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

৪

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

৫

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

৬

বাবার সাথে || আলেয়া মান্নান

৭

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

৮

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

৯

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১০

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১১

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

১৩

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

১৪

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

১৫

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৭

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১৮

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১৯

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

২০