বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ আগস্ট ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্লাবে মিলল সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ, ‘স্বাভাবিক মৃত্যু’ ধারণা স্বজনদের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও আলোচিত ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা এম হারুন-অর-রশীদ (বীর প্রতীক) মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। স্বজনরা মনে করছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বলেন, এম হারুন-অর-রশীদের পরিবারের সদস্যরা চট্টগ্রাম ক্লাবে এসেছেন।
সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করেন।

পরে হারুনের ফুফাতো বোন মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. নাজিবুর নাহার সেখানে সাংবাদিকদের বলেন, হারুন-অর-রশীদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মৃত্যু হয়েছে। স্বাভাবিক ঘুমানোর মতো অবস্থায় দেখতে পেয়েছি। গতকাল রোববার রাত ৮টায় সর্বশেষ পরিবারের সঙ্গে কথা হয়েছিল।

হারুনের মরদেহ চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে নাজিবুর নাহার বলেন, সেনাবাহিনীর কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি, হারুন-অর-রশীদ চোখ সন্ধানীতে দান করার অঙ্গীকার করেছেন।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে আমাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। হাটহাজারী উপজেলায় পারিবারিক কবরস্থানে হারুন-অর-রশীদকে দাফন করা হবে।

পুলিশ, পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি মামলার কাজে রোববার (৩ আগস্ট) তিনি চট্টগ্রাম আসেন। এরপর ওঠেন চট্টগ্রাম ক্লাবে। রাতে ঘুমানোর পর সোমবার দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায়, অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে পড়ে থাকতে দেখেন স্টাফরা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।

এম হারুন অর রশীদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তিনি ২০০০-২০০২ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন। পালন করেন রাষ্ট্রদূতের দায়িত্বও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

১০

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

১১

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

১২

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

১৩

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১৪

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১৫

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১৬

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৭

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৮

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৯

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

২০
error: Content is protected !!