বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ আগস্ট ২০২৫, ৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার না করা হলে সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বুধবার (৫ আগস্ট) শহরের মেসলেমা একাডেমি সংলগ্ন সড়কে স্থানীয়রা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন— ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ বেলাল হুসাইন, মাওলানা ইয়াহইয়া, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইব্রাহিম হোসেন, স্থানীয় বাসিন্দা তালিম হোসেন, জয়নুল আবেদিন শামিন, মঞ্জুরুল ইসলাম, জহুরুল হক, নুরুল ইসলাম, আব্দুর রহিম, শিশু আরিফ বিল্লাহ, আমীর হামজা প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির সময় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলার কারণে স্কুল—কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন ও সাধারণ যাত্রীদের জন্য সড়কটি বিপজ্জনক হয়ে উঠেছে। ১৫ এপ্রিল সাতক্ষীরা পৌরশহরে সরকারি কলেজ রোডসহ ১০টি সড়ক সিআরএম প্রকল্পের আওতায় ও জার্মান ভিত্তিক কেএফডব্লিউ এর অর্থায়নে সংস্কার কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। পরে পুরাতন সাতক্ষীরা থেকে সরকারি কলেজ পর্যন্ত অর্ধ কিলোমিটার সড়কের পিচ তুলে ফেলা হয় এবং সড়কের দু’ধারে ইটবসানোর জন্য গর্ত করা হয়। এর পর থেকে সড়কটিতে আর কাজ হয়নি। সেসব গর্ত এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!