বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ আগস্ট ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাবিতে শিবিরের প্রদর্শনী: প্রতিবাদের মুখে সরলো নিজামী-সাঈদী-সাকার ছবি

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের প্রদর্শনী থেকে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে খুলে ফেলা হয়েছে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা টিএসসির ভেতরে চলা শিবিরের প্রদর্শনীতে যায়। তারা সেখানে থাকা ছবিগুলো খুলতে প্রশাসনকে চাপ দিয়ে খুলতে বাধ্য করে। শিবিরের নেতাকর্মীরা এসময় প্রশাসনের অনুরোধে চুপ থাকলেও পরে পাল্টা স্লোগান দেয়।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (রাত ৮টা) বামপন্থীরা টিএসসির গেটে অবস্থান নিয়ে শিবিরকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছিল। তবে শিবির তাদের স্লোগান বন্ধ করে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

বামপন্থি ছাত্রসংগঠনগুলোর শিক্ষার্থীদের দাবি, তাদের ছবি টানিয়ে মূলত একাত্তরকে মুছে ফেলার চেষ্টা করেছে। তাই তারা এর প্রতিবাদ করছেন। এসময় তারা ‘রাজাকার আর স্বৈরাচার—মিলেলিশে একাকার’, ‘জামায়াত-শিবির রাজাকার—এই মুহুূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দেন।

এ ব্যাপারে শিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, ফ্যাসিবাদ পতনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত বিচারিক হত্যাকাণ্ডের শিকার নেতাদের ছবি সরিয়ে নিতে প্রশাসনকে বাধ্য করে। যা আওয়ামী রেজিমের ফ্যাসিবাদকে দীর্ঘ জীবন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার স্বার্থে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১০

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১১

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১২

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৩

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৪

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৬

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৭

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৮

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৯

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

২০
error: Content is protected !!