রিজাউল করিম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাটে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এই পথসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এই পথসভায় আগরদাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, আগরদাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, বাশদহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম, বৈকারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, মনিরুল ইসলাম, ঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন, ফিংড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা ইয়াকুব আলী, খান আখতারুল ইসলাম, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হিন্দাল কবির নান্দু, ধুলিহর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল গফফার, মনিরুল ইসলাম, ঘোনা ইউনিয়ন কৃষক দলের সাবেক আহবায়ক সাইফুজ্জামান মিলন, শিবপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল জলিল, সাবেক ছাত্রনেতা শামীম মল্লিক, শিবপুর ইউনিয়ন কৃষকদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম, হাফিজুর রহমান, শাহিন প্রমুখ।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তাকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
মন্তব্য করুন