
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার মাছখোলা ব্রেড অব লাইফ চার্চে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সমন্বয় সভা ও কাউন্সেলিং অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি অমাল ব্যানার্জি, সিনিয়র সভাপতি নেলসন দাস, সহ-সভাপতি সুশান্ত বিশ^াস, রণজিত বিশ^াস, সাধারণ সম্পাদক যোসেফ খাঁ খাঁ, যুগ্ম সম্পাদক বিধান সরকার, মিলন বিশ^াস, ডমিনিক বিশ^াস, সাংগঠনিক সম্পাদক থিয়ফিল গাজী, কোষাধ্যক্ষ জয়দেব দাশ ও সহ-কোষাধ্যক্ষ মুকন্দ দাস।
অনুষ্ঠানে খ্রিস্টান সমাজ ও খ্রিস্টবাসীর কল্যাণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাদার সেরজো, জেলা কমিটির সভাপতি স্বপন বৈরাগ, সাধারণ সম্পাদক পৌল সাহা, থিয়ফিল গাজী, প্রদুত সরকার, মানিক সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন