বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ আগস্ট ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবির থাকায় সভা বর্জন করল ৩ বাম সংগঠন

ডেস্ক রিপোর্ট: ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভায় ইসলামী ছাত্রশিবিরকে রাখায় ওয়াকআউট করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একটি অংশ এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।

রোববার (১০ আগস্ট) বিকেলে ‘বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি থাকবে কিনা’ এ নিয়ে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বৈঠকে ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের সঙ্গে ছাত্র শিবিরের নেতারা উপস্থিত থাকায় এসব সংগঠন সভা থেকে ওয়াকআউট করে।

পরে ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ; সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভার শুরুতে আমরা ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। জবাবে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান সকল ছাত্র সংগঠনের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা প্রদান করেছেন।

তারা আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র শিবিরকে সঙ্গে নিয়ে চলার কথা বলেছেন ঢাবি উপাচার্য, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ, মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানকে কলঙ্কিত করেছে। আমরা ঢাবি উপাচার্যের বক্তব্যের নিন্দা জানিয়ে এবং গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমাদের অবস্থান পরিষ্কারভাবে ব্যক্ত করে সভা বয়কট করেছি। মুক্তিযুদ্ধকে ধারণকারী ছাত্র সংগঠন হিসেবে যুদ্ধাপরাধী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে আমরা কোনোভাবেই আপস করতে পারি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১০

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১১

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১২

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

১৩

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

১৪

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

১৫

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

১৬

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

১৭

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১৮

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১৯

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

২০
error: Content is protected !!