বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১২ আগস্ট ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২- এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়। মানহানির জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

তানভীর সিরাজ বলেন, ‘অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম না জেনেই ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে।’

তিনি বলেন, ‘এরইমধ্যে জিএমপি কমিশনার এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন। যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম। আশা করি, ন্যায় বিচার পাবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ অনুপ্রবেশ রোধে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি

১

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো ‌দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসব

২

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

৩

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২

৪

বিপদে অন্যের পাশে দাঁড়ানোর অমূল্য প্রতিদান

৫

শরীরে ট্যাটু, অজু হবে?

৬

প্রথিতযশা সাংবাদিক আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন আজ

৭

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

৮

মারা গেছেন অভিনেতা সোহেল খান

৯

১৬ ডিসেম্বর হাসিনার ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

রয়টার্সের প্রতিবেদন/১৬ ডিসেম্বর সরকারি বিমানে বাংলাদেশে ফিরেতে চান শেখ হাসিনা

১১

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

সাতসকালে পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

১৩

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৪

কালিগঞ্জে হাতে-কলমে জলবায়ু সহনশীল চাষাবাদের পাঠ

১৫

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

১৬

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

১৭

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

১৮

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

১৯

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!