বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ আগস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন

কালিগঞ্জ প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দেশের সাংবাদিকদের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা হামলা, হত্যা, মামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এটি গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি।

বক্তারা দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

একইসঙ্গে সাংবাদিকদের জন্য কার্যকর রাষ্ট্রীয় নিরাপত্তা, আইন প্রণয়ন ও বাস্তবায়নের জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জাতীয় সংবাদ সাংবাদিক সংস্থার সভাপতি ও কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সদস্য হাবিবুল্লাহ বাহার, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, আরাফাত আলী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

২

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৩

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৪

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৫

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৬

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৭

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৮

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৯

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১০

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১১

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১২

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৩

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৪

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৫

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৭

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৯

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

২০