বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ আগস্ট ২০২৫, ১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিরাপদ পানির দাবিতে অ্যাডভোকেসি সভা

এসএম বিপ্লব হোসেন: সাতক্ষীরায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির দাবিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই), স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলা ডিজিটাল কর্নারে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো ও একশনএইড বাংলাদেশ ‘এফরটি’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে।

এতে সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. করিমুল হক ও ডিপিএইচই’র উপ-সহকারী প্রকৌশলী দীপংকর রায়।

সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ফিংড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলকাস আলী, স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত, জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, টিআইবি’র সাতক্ষীরা এরিয়া কো-অর্ডিনেটর আল আমিন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন, প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, কর্ণফুলী যুব সংঘের সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, ইয়ূথ অ্যালায়েন্সের কর্ন বিশ্বাস কেডি, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, একশনএইড বাংলাদেশের ইন্সপেরিটর সুইট খান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার ও ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য প্রমুখ।

সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদ্জুজ্জামান তহিদ।

বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ততার অনুপ্রবেশ, জোয়ারের বন্যা ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা মারাত্মকভাবে হুমকির মুখে। বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব সদস্য মাসুদ রানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!