বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ আগস্ট ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে পাউবোর অবহেলায় মরিচ্চাপ নদীতে তলিয়ে যাচ্ছে মাদ্রাসা

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়ায় মরিচ্চাপ নদীর প্রায় দুইশ ফুট বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। এতে ইতোমধ্যে তেতুলিয়া হামিউচ্ছুন্নাহ কওমিয়া ও হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার একটি কক্ষ নদীগর্ভে তলিয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় স্থানীয় চর জামে মসজিদ ও তেতুলিয়া হামিউচ্ছুন্নাহ কওমিয়া ও হাফিজিয়া এতিমখানা মাদ্রাসাসহ অন্তত ১০/১২টি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার শংকা তৈরী হয়েছে। গোটা এলাকাজুড়ে বিরাজ করছে ভাঙন আতংক।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে বেড়িবাঁধে ধ্বস দেখা দিলে বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় সংশ্লিষ্ট অংশসহ পাশাপাশি আরও দু’টি স্থানে ধ্বস দেখা দেয়।

সরেজমিনে দেখা যায়, তেতুলিয়ার প্রায় দুইশ ফুট বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া পৃথক তিনটি অংশে আরও প্রায় দেড়শ ফুটের মতো বাঁধে ধ্বস লেগেছে। স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মসজিদের পাশে ভাঙনরোধে ধসে যাওয়া অংশে বাঁশ পুঁতে এবং বাঁধের অবশিষ্ট অংশ জিও শিট দিয়ে ঢেকে দেয়ার চেষ্টা করছে। এছাড়া বিলীন হওয়া বাঁধের পাশে অবস্থিত ভবন থেকে গুরুত্বপূর্ণ মালামাল নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করছে।

তেতুলিয়া গ্রামের সিরাজুল ইসলাম জানান, বুধবার দুপুরের জোয়ারে আকস্মিকভাবে মসজিদ ভবনের পাশ হতে প্রায় ১০/১২ ফুট বাঁধ মরিচ্চাপ নদীতে বিলীন হয়ে যায়। পরবর্তীতে রাতের জোয়ারে অবশিষ্ট বাঁধের আরও প্রায় সাত/আট ফুট একইভাবে নদীতে বিলীন হয়ে ভাঙন মসজিদের একেবারে কাছে পৌঁছে যায়। আড়াআড়িভাবে প্রায় ১৮-২০ ফুট বাঁধ নদীতে বিলীন হলেও লম্বায় তা প্রায় দুইশ ফুটের বেশী বলে দাবি তার।

একই গ্রামের রফিকুল ইসলাম সরদার জানান, দুপুরের জোয়ারে আরও ভাঙনের শংকা থেকে তারা শতাধিক বাঁশ কিনে আনেন। একপর্যায়ে পাউবোর কাউকে না পেয়ে স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিলীন হওয়া অংশে বাঁশ পুঁতে ভাঙন ঠেকানোর কাজ শুরু করেছেন।

তিনি অভিযোগ করেন, মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্যসহ এলাকাবাসী প্রায় তিন মাস আগে পাউবোর কর্মকর্তাদের সেখানকার ঝুঁকিপূর্ণ অবস্থার কথা লিখিতভাবে জানিয়েছিল। বাঁধের ভাঙন ঠেকানোর পাশাপাশি মসজিদ মাদ্রসা ও এতিমখানাসহ আশপাশের স্থাপনাগুলো রক্ষার আবেদন করেছিলেন। কিন্তু ‘দেখবেন’ বলে জানালেও পরবর্তীতে একটি বারের জন্য পাউবোর কোন কর্মকর্তা-কর্মচারি সেখানে যেয়ে তাদের অভিযোগের খোঁজ-খবর নেয়নি।

ভাঙনমুখে থাকা মাদ্রাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান জানান, এক বছর আগে মরিচ্চাপ নদী পুনঃখনন করা হয়। কিন্তু তত্ত্বাবধানের দায়িত্বে থাকা পাউবোর কর্মকর্তারা ঠিকাদারের সাথে যোগসাজশ করে একটি ইট ভাটা মালিকসহ কয়েকজন বিত্তবান ব্যক্তিকে সুবিধা দিতে যেয়ে ম্যাপ অনুসরণ করেনি। ইচ্ছাকৃতভাবে পুনঃখনন কাজ পশ্চিম দিকে সরিয়ে দেয়ায় তারা একের পর এক ভাঙনের মুখে পড়ছেন। তাদের অভিযোগ আমলে নিয়ে তিন মাস আগে কাজ শুরু করলে এতগুলো স্থাপনা নদীতে বিলীনের শংকায় পড়তো না বলেও দাবি করেন তিনি।

এবিষয়ে সংশ্লিষ্ট পোল্ডারের দায়িত্বশীল উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, সরকারি জমির উপর অবৈধভাবে উক্ত স্থাপনাগুলো নির্মিত হয়েছিল। তাই অবৈধভাবে নির্মিত কোন স্থাপনা রক্ষার জন্য তাদের কোন বরাদ্দ থাকে না। ঊর্ধ্বতন কৃর্তপক্ষ কোন বরাদ্দ না দেয়ায় তিন মাস আগে অভিযোগ পেয়েও তারা কাজ করতে পারেনি।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহমান তাশকিয়া জানান, ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে ৫০টি জিও ব্যাগ স্থানীয়দের হাতে তুলে দেয়া হয়েছে। বালুভর্তি করে জিও ব্যাগগুলো ধসে যাওয়া অংশে ফেলে মসজিদের ভাঙন রোধের চেষ্টা চালনোর পরামর্শ দেয়া হয়েছে। শুক্রবার থেকে তারা নিজেদের উদ্যোগে কাজ শুরু করবেন বলেও তিনি দাবি করেন।

তবে তিন মাস আগে স্থানীয়দের লিখিত অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমি দুই মাস আগে যোগদান করেছি।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় জানান, বাঁধ বিলীন হওয়ার খবর পেয়ে তিনি বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানোর পর তারা কার্যক্রম শুরু করেছেন বলে তাকে জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!