পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫আগস্ট) জুম্মার নামায শেষে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জি এ সবুর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকী, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দিন রাজা, গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার বাবর আলী গোলদার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, তাতীদলের আহ্বায়ক মঈন উদ্দিন শিমুল, যুবদল নেতা হুরায়রা বাদশা, পৌর যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, অ্যাডভোকেট সুবেহ সাদিক শিমুল, শহিদুর রহমান শহিদ, আবু হানিফ মিলন, মোমিনুর ইসলাম ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আশরাফুল ইসলাম।
মন্তব্য করুন