বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ আগস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় গভীর রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য, দিনে ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এ ঘটনার পর শুক্রবার দুপুরের দিকে প্রতিকৃতিটি ভেঙে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন জানান, পুষ্পমাল্যটি উপজেলা আওয়ামী লীগের ব্যানারে অর্পণ করা হয়েছে। তবে দুপুরের দিকে প্রতিকৃতিটি ভেঙে দেওয়া হয়েছে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, মো. রাসেল হোসেন নামের একজন প্রতিকৃতির সামনে পুষ্পমাল্য রেখে গেছেন। তবে অন্যদের পরিচয় এখনো সনাক্ত হয়নি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গভীর রাতে দুইজন ব্যক্তি প্রতিকৃতির সামনে এসেছিলেন। একজন পুষ্পমাল্য দিয়েছে, অপরজন মোবাইল ফোনে তা ধারণ করছিল। তবে তাদের আটক করা সম্ভব হয়নি।

এদিকে, প্রতিকৃতি ভাঙতে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষেদ করেছেন- এমন অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন শুক্রবার বিকেলে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেন, ‘কলারোয়া মুজিব প্রতিকৃতি ভাঙতে ইউএনওর বাধা। বাহ বাহ ইউএনও বাহ। ডিসি মোস্তাক আহমেদ কি আওয়ামী পুষতেছে?’

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, আমি আজ ছুটিতে রয়েছি। তারা আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের বেদিমুলটা রেখে দিতে বলেছি, অন্য কিছু নান্দনিক স্থাপনার জন্য। সেই কথাটি ভিন্নভাবে নেওয়ার যৌক্তিকতা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!