
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলােরায়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে বেগম খালেদা জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রইচ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন