বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ আগস্ট ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

কালিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল।

শঙ্খধ্বনি, উলুধ্বনি, নামসংকীর্তন ও বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড় সংলগ্ন বিশাল প্যান্ডেলে গিয়ে শেষ হয়। সেখানে ধর্মীয় সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক মিলন কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. শহিদুল আলম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। ধর্মীয় আলোচনা করেন সাতক্ষীরা জেলা পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি ও নলতা কালীমাতা মন্দিরের পুরোহিত সঞ্জয় চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কৃষ্ণপদ সরকার ও রনজিত সরকার, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত সেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শিক্ষিকা কলিকা সরকার এবং ভজন সংগীত পরিবেশন করেন কানন বালা ও রুদ্রনীল। জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মিলন কুমার ঘোষ ও সদস্য রনজিত সরকার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

হরিহর নদের মাটি বিক্রির অর্থ ভাগাভাগি: যশোরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

মরক্কোর সঙ্গে পারলো না ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগি

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

১০

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

১১

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

১২

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৩

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১৫

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১৬

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৭

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৯

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

২০