বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ আগস্ট ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মপুকুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময়

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুরে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে চন্ডিপুরে পদ্মপুকুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় ৩১ দফার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির।

তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। ৩১ দফা বাস্তবায়নের জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে। তাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানিয়ে রাষ্ট্র গঠনে ৩১ দফার গুরুত্ব তুলে ধরতে হবে।

পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম কামরুজ্জামানের সভাপতিত্বে ও শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপি সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জি.এম সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সবুর, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলুসহ বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০