বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
১৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিরেই মেসির জাদু

স্পোর্টস ডেস্ক: দুই সপ্তাহের চোটের বিরতি কাটিয়ে মাঠে ফিরেই আলো ছড়ালেন লিওনেল মেসি। মাত্র ৪৫ মিনিট খেলেও এক গোল ও এক অ্যাসিস্টে ইন্টার মায়ামিকে এনে দিলেন দারুণ জয়। মেজর লিগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ ম্যাচের প্রথমার্ধে ৪৩তম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফেরান গ্যালাক্সির জোসেফ পেইনসিল। ম্যাচে ড্রয়ের শঙ্কা ঘিরে ধরলেও শেষ মুহূর্তে দৃশ্যপটে আসেন মেসি। ৮৪তম মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে বক্সের বাইরে দাঁড়িয়ে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা। এবারের মৌসুমে এটি ছিল তাঁর ১৯তম গোল।

মেসির জাদু এখানেই শেষ হয়নি। ম্যাচের ৮৯তম মিনিটে তাঁর চমৎকার ব্যাকহিল থেকে গোল করেন লুইস সুয়ারেজ, যা নিশ্চিত করে মায়ামির ৩-১ ব্যবধানের জয়। মাঠে ফেরার দিনে গোল ও অ্যাসিস্টে প্রভাব বিস্তার করে আবারও প্রমাণ করলেন দলে তার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ।

এই জয়ে এবারের লিগে ইন্টার মায়ামির জয় সংখ্যা দাঁড়াল ১৩-তে। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তারা ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের পয়েন্ট ৫১ হলেও তারা খেলেছে দুই ম্যাচ বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১০

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১১

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১২

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৩

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৫

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৬

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৭

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৯

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705