
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসন ও ভুয়া কমিটি জমা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা।
রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় ব্রহ্মরাজপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু হাসান, সদস্য সচিব নুরুল ইসলাম বাবু, জেলা তরুণ দলের সদস্য সচিব আবুল বাসার, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল ইকবাল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসিম বিল্লাহ, সার্চ কমিটির সদস্য আব্দুল্লাহ আল গালিব, সাবেক আহবায়ক হুমাউন কবির, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলফাজ উদ্দীন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক শামিম বাবু প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম আওয়ামী লীগ সমর্থকদের নিয়ে কৃষক দলের কমিটি গঠন করে জমা দিয়েছেন। এতে বিএনপি ও কৃষক দলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে।
তারা অবিলম্বে প্রস্তাবিত কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

মন্তব্য করুন