বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ আগস্ট ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রার দক্ষিণ বেদকাশীর হারেজ খালি খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুর রাজ্জাক (৫১) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

আব্দুর রাজ্জাক দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের মৃত হামিদ গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে যানা যায়, আব্দুর রাজ্জাক দক্ষিণ বেদকাশীর জোড়শিং হারেজখালী খাল লীজ নিয়ে মাছ চাষ করতেন এবং পাহারার সুবিধার্থে ঐ খালেই বাসা বেঁধে অবস্থান করতেন। মঙ্গলবার ( ১৯ আগস্ট) সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। রাতভর তার খোঁজ মেলেনি। বুধবার ভোর ৫টার দিকে তার মৃতদেহ খালে ভাসতে দেখে স্থানীয়রা ।

এ ব্যাপারে আব্দুর রাজ্জাকের বোন স্থানীয় ওয়ার্ড মেম্বর রাশিদা বেগম বলেন, আমার ভাই রাজ্জাক জোড়শিং হারেজ খালি খাল হারি নিয়ে মাছ চাষ করতো। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকালে সে ঐ খালে মাছ ধরতে যায়। সন্ধ্যার পরেও ফিরে না আসলে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। আজ ভোর ৫টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করে কয়রা থানায় আনা হয়েছে এবং ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দে‌শে ফি‌র‌লো কলকাতায় হো‌টে‌লে অ‌গ্নিকা‌ণ্ডে নিহত সাজুর মর‌দেহ, রেবতীর শেষকৃত‌্য হ‌লো কলকাতায়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

১০

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১১

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৫

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৬

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৭

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৮

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৯

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

২০
error: Content is protected !!