
কালিগঞ্জ প্রতিনিধি: ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিগঞ্জ চৌরাস্তা মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজিবুল ইসলাম রাজিব ও সাদ্দাম হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহসান খান হাবলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, সদ্য সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খায়রুল আলম ও শেখ রবিউল ইসলাম, স্বনির্ভর সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, শ্রমিক দলের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক শুকুর আলী প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু সাঈদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ ১২ ইউনিয়নের অসংখ্য নেতা কর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন