
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সংগঠনের সাধারণ সভা শেষে ১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শ্যামনগর ব্যুরো প্রধান গাজী আল ইমরানকে সভাপতি এবং দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি মারুফ বিল্লাহ রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক মুক্ত স্বাধীন ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার খলিলুর রহমান, সহ-সভাপতি অনলাইন নিউজ পোর্টাল অগ্রদূতের গাজী আব্দুল আলিম, দৈনিক সাতক্ষীরার সকালের আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যশোর পত্রিকার আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক যশোর পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান জুলেট, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের খবরের বিজয় মন্ডল, কোষাধ্যক্ষ দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার জগবন্ধু কয়াল, প্রচার সম্পাদক দৈনিক প্রতিদিনের আওয়াজের জামাল বাদশা, দপ্তর সম্পাদক দৈনিক নবধরার আনিসুর রহমান মিলন, সদস্য যথাক্রমে দৈনিক আজকের খবরের হাবিবুর রহমান, দৈনিক অগ্রদূতের ফরিদুজ্জামান ও দৈনিক সাতক্ষীরার সকালের আজহারুল ইসলাম সাকি।
মন্তব্য করুন