বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ আগস্ট ২০২৫, ৯:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি অর্থ ব্যক্তিগত সফরে ব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান হয়। ওই সময় দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে। তখন তার জায়গায় দায়িত্ব নেন রনিল।

তবে ২০২৪ সালের নির্বাচনে হেরে রাষ্ট্র ক্ষমতা হারান তিনি। এরআগে সাতবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রবীণ এ রাজনীতিবিদ।

শুক্রবার (২২ আগস্ট) দেশটির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদরদপ্তরে যান রনিল বিক্রমাসিংহে। সেখানে তাকে গ্রেপ্তার করে সংস্থাটি। সাবেক এ প্রেসিডেন্টকে আজ দেশটির রাজধানীর কলম্বো দুর্গ মেজিস্ট্রেট আদালতে তোলা হতে পারে।

সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, রনিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট থাকাকালে নিজের ব্যক্তিগত কাজে লন্ডনে যান তিনি। কিন্তু নিজের অর্থ খরচ না করে সরকারি অর্থে এ সফর করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে কিউবার হাভানা থেকে জি৭৭ সম্মেলন থেকে ফেরার পথে লন্ডনে যান বিক্রমাসিংহে। ওই সময় তার স্ত্রী প্রফেসর মৈত্রী বিক্রমাসিংহকে লন্ডনের ওলভারহাম্পটন বিশ্ববিদ্যালয় সংবর্ধনা দেয়। সেই সংবর্ধনা অনুষ্ঠানেই গিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে।

অভিযোগ উঠেছে, কিউবা থেকে ফেরার পথে নিজের স্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে সরকারি অর্থে লন্ডনে যান তিনি।

সিআইডির এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ব্যক্তিগত সফর সরকারি অর্থে করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় জবানবন্দি রেকর্ড করতে সিআইডির সদরদপ্তরে যান তিনি। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। স্ত্রীর অনুষ্ঠানে গেলেও তিনি সরকারি নিরাপত্তা বাহিনীর প্রটোকল গ্রহণ করেন।

এরআগে এ সফর নিয়ে তার স্টাফদের জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

বিবিসি সিনহালা জানিয়েছে, প্রেসিডেন্ট থাকাকালীন বিক্রমাসিংহে ২৩ বার বিদেশ সফর করেন। এতে দেশটির সরকারের ৬০০ মিলিয়ন রুপি খরচ হয়। যদিও বর্তমানে তার লন্ডন সফর নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ২৩ বার বিদেশ গিয়ে এত অর্থ খরচ করার বিষয়টিও মানুষের নজরে এসেছে।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয় দেখা দিলে গণঅভ্যুত্থানের মুখে গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যান। এরপর রনিল দায়িত্ব নিয়ে কিছু সংস্কার করে দেশে স্থিতিশীলতা ফেরান। তবে সাবেক রাজাপাকসে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং কিছু কঠোর পদক্ষেপের জন্য তিনি সমালোচিত ছিলেন।

সূত্র: নিউজ-১৮

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!