বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ জুন ২০২৩, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৫

ডেস্ক রিপোর্ট: জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত একটি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (৯ জুন) দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নান্দিনার অদূরে রানাগাছা মুদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ইটাইল ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোলায়মান (৫৫), সুদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৮), সোবহান আলীর ছেলে অটোরিকশা চালক জয়নাল (৪২) এবং সাহেদ আলী (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৯ জুন) দুপুরে একটি ট্রাক জামালপুর শহর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা এলাকায় আসলে ট্রাকটি বিপরীত দিকে থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সোলায়মান এবং আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বাকি আহতদের মধ্যে চালকসহ ৪ জনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অটোরিকশার চালক জয়নালসহ দুজনের মৃত্যু হয়। হতাহতরা ইটাইল থেকে অটোরিকশায় পার্শ্ববর্তী শেরপুরে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেওয়াজ জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যুবককে গুলি করে হত্যা

১

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

২

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

৩

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

৪

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

৫

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

৬

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

৭

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৮

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৯

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১০

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১১

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১২

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

১৩

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

১৪

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১৫

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১৬

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১৭

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৮

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৯

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

২০