
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলার কৌশল বিষয়ে বক্তব্য দেন জেলা সাব-কমিটির সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন খান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ বলেন, পিআর পদ্ধতি গণতন্ত্রকে সুদৃঢ় করবে।
আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপজেলা জামায়াতের শিক্ষা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। মানবিক বাংলাদেশ গঠনে নৈতিক মানের গুরুত্ব তুলে ধরেন তালীমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা নুরুজ্জামান হাবিবী। আর ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফলতার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো: রবিউল ইসলাম।

মন্তব্য করুন