বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৫ আগস্ট ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এসময় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ধানের শীষ হলো এদেশের গণমানুষের প্রতীক। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, রহমতুল্লাহ পলাশের সহধর্মিণী শেতারা পারভীন নিশি, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়াজান মোড়ল, জালালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেছা মিনি প্রমুখ।

সম্মেলন শেষে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন সরদার আবুল হোসেন, সাধারণ সম্পাদক ময়েজউদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল

কালিগঞ্জে ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

১০

তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিন্টু আটক

১১

সাতক্ষীরা সদর উপজেলা নারী ও শিশু সংরক্ষণ কমিটির সভা

১২

সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

১৩

কয়রায় ২য় স্ত্রীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

১৪

দক্ষিণ কামালনগরে পাউবোর নড়বড়ে প্রাচীরে দুর্ঘটনার ঝুঁকি!

১৫

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৬

বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত

১৭

ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজারের বিরুদ্ধে অজানা তথ্য ফাঁস

১৮

দুই যুগেও সংস্কার হয়নি পাইকগাছার খড়িয়া-বাইনতলা সড়ক, ভোগান্তি চরমে

১৯

আলিয়ার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১

২০
error: Content is protected !!