
ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধিমূলক দুইদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবির এনগেজ প্রকল্পের আওতায় ২৫ ও ২৬ আগস্ট মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী। গবাদি প্রাণী ও হাঁস-মুরগির পালন এবং গবাদী প্রাণীর বিভিন্ন রোগ এবং তার ঔষধ সম্পর্কে প্রশিক্ষণ দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ অফিসার সুদীপ্ত বিশ্বাস, ফিল্ড ডাক্তার মিলন কুমার মন্ডল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সুব্রত কুমার বিশ্বাস।

মন্তব্য করুন