‘আমরা বন্ধু’ সবুজ বন্ধু
তোমরা জানো তা কি?
ফুলের কুঁড়ি চাঁদের বুড়ি
আমরা রঙিন পাখি।
আমরা সবাই ইশকুলে যাই
লেখাপড়া শিখি
তাই আমাদের বুকের ভিতর
স্বপ্ন ঝিকিমিকি।
পড়াশুনার পাশাপাশি
আমরা খেলি খেলা
তাই আমাদের চারিদিকে
বন্ধুত্বের মেলা।
গাছ আমাদের বন্ধু সুজন
বন্ধু পশু পাখি
সবাই সবার দুঃখ সুখে
আমরা জেগে থাকি।
বন্ধু এসো সবাই মিলে
এই দেশটা সাজাই
সুস্থ সবুজ পরিবেশে
খুশির বাঁশি বাজাই।
লেখক: ছড়াকার, অগ্রণী ব্যাংক শিশু একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক
মন্তব্য করুন