বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাকৃবিতে হামলার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

গবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স ফ্যাকাল্টির শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন করে।

এসময় শিক্ষার্থীরা ‘বাকৃবিতে হামলা কেন জবাব চাই’, ‘প্রশাসনের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা হয়ে দেব না’ প্রভৃতি স্লোগানে গোটা এলাকা মুখরিত করে তোলে।

মানববন্ধনে অংশ নিয়ে ২য় বর্ষের শিক্ষাথী মোঃ সাফওয়ান তালুকদার বলেন,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে হামলা গণতন্ত্রবিরোধী অপকর্ম। শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় একদল ব্যক্তি। রোববার রাত পৌনে আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০