বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাঙ্গালের মোড় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সেখানে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হবি, সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, প্রভাষক আতাউর রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষায় আন্দোলন করে আসছে। আজকের এই র‌্যালি প্রমাণ করে জনগণ এখনো বিএনপিকে বিশ্বাস করে এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। বিগত সরকারের স্বেচ্ছাচারী আচরণ, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং দমননীতির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

এসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিষিদ্ধ হলেন নেইমার

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১০

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

১১

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

১২

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

১৩

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৪

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

১৫

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১৬

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১৭

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

১৮

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

১৯

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

২০
error: Content is protected !!