বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, এক হাজারেরও বেশি মানুষ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে জানায়, মর্মান্তিক এ দুর্যোগ থেকে প্রাণে বেঁচেছেন কেবল একজন।

সংগঠনটি জানায়, কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর গত রোববার (৩১ আগস্ট) দারফুরের মাররা পর্বতমালার তারসিন গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়।

বিবৃতিতে বলা হয়- প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রামের সব বাসিন্দা অর্থাৎ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। একজন মাত্র বেঁচে গেছেন।

বিদ্রোহী গোষ্ঠীর ভাষ্য অনুযায়ী, ভূমিধসের তীব্রতায় পুরো গ্রাম মাটির নিচে চাপা পড়ে ও এলাকার একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ওই অঞ্চলটি আগে লেবু ও কমলার মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল উৎপাদনের জন্য পরিচিত ছিল।

দুর্যোগে হতাহতদের উদ্ধারে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সাহায্য সংস্থার কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এরই মধ্যে সুদান টানা তৃতীয় বছরের মতো ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে, বিশেষত দারফুরের কিছু অঞ্চলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। এ বছর মার্চে সেনাবাহিনী রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার পর দারফুরে বিশেষ করে এল-ফাশের এলাকায় সংঘর্ষ আরও তীব্র হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!