বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাপাসহ ১৪ দল নিষিদ্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউ মার্কেট মোড়স্থ শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে জেলা গণঅধিকার পরিষদের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভকারীরা হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশে জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মো. ইমরান হোসেন বলেন, গণঅধিকার পরিষদের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আমরা পরিষ্কারভাবে বলছি—স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করেন এবং জাপা-১৪ দলের রাজনীতি বন্ধ না হয়, তবে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, যারা নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাতক্ষীরাসহ সারাদেশে প্রতিবাদ আরও বিস্তৃত হবে।

বিক্ষোভে জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক আজিবুর রহমান, সোহাগ হোসেন, মাওলানা শাহীন, খাইরুল আলম, মুজিবুর রহমান, শাহিনুর রহমান, সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

১

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

২

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৪

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

৫

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৬

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

৭

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

৮

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

৯

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১০

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১১

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১২

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৩

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

১৫

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

১৬

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

১৭

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১৮

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১৯

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

২০