বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিয়েতনামের কাছে হেরে শুরু করল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে কঠিন প্রতিপক্ষ ভিয়েতনামের বিপক্ষে লড়াই করে টিকতে পারেনি বাংলাদেশ। ভিয়েত ত্রি স্টেডিয়ামে স্বাগতিকদের দাপটে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত চাপে ছিল লাল-সবুজের দল।
গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুর্দান্ত পারফরম্যান্সের পরও ২-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

ম্যাচের ১৫ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। গুইয়েন দিন বাকের পাস থেকে গুইয়েন গক মাইয়ের শটে এগিয়ে যায় ভিয়েতনাম। ম্যাচে বাংলাদেশের প্রধান কোচ সাইফুল বারী টিটু ছিলেন না ডাগআউটে, জ্বরে আক্রান্ত হয়ে তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। সহকারী কোচ হাসান আল মামুন দায়িত্ব নিলেও খুব একটা কাজ হয়নি।

প্রথমার্ধে সুযোগ পেয়েও গোল করতে পারেননি মোরসালিন ও আল আমিন। বিরতির পর মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল, তবে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হন তিনি। বরং যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ ছিলেন সপ্রতিভ। বাঁম প্রান্ত দিয়ে কয়েকবার স্বাগতিকদের চাপে ফেলেন এই লেফটব্যাক।

তবে ভিয়েতনামের আক্রমণ সামলানোই ছিল বাংলাদেশের জন্য মূল কাজ। বারবার দলকে রক্ষা করেছেন গোলরক্ষক শ্রাবণ। দ্বিতীয়ার্ধে অন্তত তিনটি নিশ্চিত গোল ঠেকান তিনি। কিন্তু ৮৩ মিনিটে আর রুখতে পারেননি লে ভিক্তরের হেড। কর্নার থেকে উঠে আসা সেই গোলে ব্যবধান হয় ২-০। যোগ করা সময়ে ফি হোয়াংয়ের শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়ত।

গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেলেও এখনো সুযোগ আছে বাংলাদেশের সামনে। আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেনের মুখোমুখি হবে টিটুর শিষ্যরা। বাছাইপর্বে ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ জায়গা পাবে মূলপর্বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুশাসন নিশ্চিত না হলে বিএনপি-জামায়াতের পরিণতিও ভালো হবে না: ইজ্জত উল্লাহ

আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

সাতক্ষীরার ডিসির খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা!

শতবর্ষী আছিয়া বেগমের বাড়িতে পৌঁছালো সদর উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

লবণসহিষ্ণু গাছের চারা বিতরণ

স্ত্রীকে ছেড়ে কতদিন প্রবাসে থাকা জায়েজ?

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

দেবহাটায় তাজিয়া মিছিল

১০

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১১

তালায় ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

আইসিসি র‍্যাংকিংয়ে নাসুমের বিশাল উত্থান, উন্নতি হৃদয়-সাইফদেরও

১৩

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

১৪

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

১৫

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

১৬

দেবহাটায় ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠনে কর্মশালা

১৭

অভিনেতা জাহের আলভী রিমান্ডে

১৮

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৯

১৯

সাতক্ষীরার ডিসির বক্তব্য বিকৃতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের

২০
error: Content is protected !!