
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে বরখাস্তসহ দেশের বিভিন্ন স্থানে সংযুক্ত করার প্রতিবাদে এবং পল্লী বিদ্যুৎ সমিতি ঘোষিত চার দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে সাতক্ষীরার পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী বিকাল ৫টা থেকে গণছুটিতে যাওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাধন কুমার দাস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের জন্য মালামাল ক্রয়ের নামে নি¤œমানের মালামাল ক্রয় করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তারা। শুধুমাত্র পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর স্বেচ্ছাচারী আচরণের কারণে গত ২ মাসে স্বাভাবিক কর্মপরিবেশ না থাকায় ৭ জন লাইন ক্রু বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। ইতোপূর্বে কখনো এতো স্বল্প সময়ে এতো পরিমান লাইনম্যান মৃত্যুবরণ করেনি। তাছাড়া গত ১ বছরে বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পরে ১৮ জন লাইন ক্রু বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে এবং অন্যান্য পদের ৩০ এর অধিক জনবল অত্যাধিক কাজের চাপ এবং সুষ্ঠু কর্মপরিবেশ না পেয়ে মৃত্যুবরণ করেছেন।
তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনিয়ম, দুর্নীতি, নিম্নমানের মালামাল ক্রয়ের বিরুদ্ধে এবং আর.ই.বি ও পি.বি.এস সংস্কারের পক্ষে আমাদের আন্দোলন ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে চলমান। গ্রাহকের পক্ষে ও বাংলাদেশের ১৪ কোটি জনগণের পক্ষে কথা বলাতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বর্তমান স্বৈরাচারী ম্যানেজমেন্ট কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির ৩৬ জন সহকর্মীকে চাকুরীচ্যুত, ৫৩ জনকে সাময়িক বরখাস্ত, ১৭২ জনের বিরুদ্ধে মামলা প্রদান করা হয়েছে এবং ২০ জনকে জেল খাটানো হয়েছে। গত ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার পর সরকার ৫ জুন একটি প্রজ্ঞাপন জারি করে এবং সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের দাবি সমূহ বাস্তবায়নের জন্য ২টি আলাদা আলাদা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গঠনের পর আন্দোলন সংক্রান্ত কোন কর্মসূচি না থাকা সত্ত্বেও ৫ জুন ২০২৫ থেকে এ পর্যন্ত ৭ জন সহকর্মীকে চাকুরীচচ্যুত, ৩২ জন সহকর্মীকে সাময়িক বরখাস্ত ও সংযুক্ত করা হয়েছে। গত ৩১ আগস্ট থেকে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে বিদ্যুৎ সেবা সচল রেখে চারদফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এসময়ে বিদ্যুৎ সেবা ও গ্রাহক সেবা চালু রেখে স্থানীয় প্রশাসনকে অবহিত করে চলমান কর্মসূচি পালিত হয়েছে। অথচ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের শোষণ, জুলুমের কোন লাগাম টানে নাই। তাদের শোষণ জুলুমের অংশ হিসেবে ১৭ আগস্ট সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ বাচ্চু মিয়া, ২৬ আগস্ট জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার রহমান, ২৭ আগস্ট ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান খান এবং ২৮ আগস্ট লাইন টেকনিশিয়ান মোঃ জাহিদুল ইসলামকে সম্পূর্ণ অনৈতিকভাবে সাময়িক বরখাস্ত ও দেশের বিভিন্ন প্রান্তে সংযুক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে এই অযৌক্তিক বরখাস্তের প্রতিবাদে ও নিরাপদ কর্মপরিবেশে এবং পল্লী বিদ্যুৎ সমিতি ঘোষিত ৪ দফা দাবিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী শুক্রবার বিকাল ৫টা থেকে গণছুটিতে যাওয়ার ঘোষণা দেন।
এক্ষেত্রে, কোন ধরনের অপ্রীতিকর অবস্থার উদ্ভব বা গ্রাহক সেবা বিঘিœত হলে এর যাবতীয় দায়ভার জিএম ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে বহন করতে হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়র সাদিকুল ইসলাম, লাইনম্যান গ্রেড-২ সাইফুল ইসলাম, এল.টি জাকির হোসন, এম.আর.সি.এজ মাহবুবুর রহমানসহ পল্লী বিদ্যুৎ সমিতির অসংখ্য কর্মকর্তা ও কর্মচারী।
মন্তব্য করুন