বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

ডেস্ক রিপোর্ট: সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী। তিনি বলেন, আমরা মনে করে এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন দলের একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা আজ আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। এভাবে মব চলতে পারে না, এভাবে একটি দেশ চলতে পারে না।

সরকারের সমালোচনা করে জাপার সাবেক সংসদ সদস্য বলেন, বিগত সময়ে আমরা দেখেছি, যারা মব করতে এসেছিল, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা মবের ভিকটিম হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, হামলার বিষয়ে পুলিশের অবস্থান যথেষ্ট ছিল তবে সেনাবাহিনী না থাকলে পুলিশ একা এই মবকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই সেনাবাহিনী প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

১

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

২

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৪

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

৫

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৬

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

৭

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

৮

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

৯

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১০

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১১

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১২

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৩

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

১৫

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

১৬

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

১৭

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১৮

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১৯

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

২০