বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ চার বনদস্যু আটক

ডেস্ক রিপোর্ট: সুন্দরবন, খুলনা ও সাতক্ষীরার শ্যামনগরে পৃথক ৩টি অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ চার বনদস্যুসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৬ সেপ্টেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে ০১টি একনলা বন্দুক, ০৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ০৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সদস্যকে আটক করে। আটককৃত ডাকাত মোঃ বিল্লাল হোসেন (২৫), মোঃ রবিউল শেখ (৩২), মোঃ জিন্নাত হাওলাদার (৩৫) ও মোঃ কালাম গাজী (২৪) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

অপরদিকে, রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ও নগদ ১৭ হাজার ৫শ ৮০ টাকাসহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়।

এছাড়াও, ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা, নৌ বাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবনচরা থানাধীন স্লুইচগেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ০৪টি দেশীয় অস্ত্র ও প্রায় ৬ হাজার ৪শ টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন কিশোর গ্যাংকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!