বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবলে বাংলা এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম চ্যাম্পিয়ন

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা বিভাগ (ছেলে) ও সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ (মেয়ে)।

রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ছেলেদের ফাইনালে মুখোমুখি হয় বাংলা ও ইংরেজি বিভাগ।

এতে ইংরেজি বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলা বিভাগের ছেলেরা।

এদিকে, মেয়েদের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইংরেজি বিভাগ এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। এই ম্যাচে বাংলা বিভাগকে ১-০ গোলে হারিয়ে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন হয়।

ম্যাচের প্রথমার্ধেই মার্জিয়া আক্তারের গোলে এগিয়ে যায় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। শেষ পর্যন্ত ইংরেজি বিভাগ গোল করতে ব্যর্থ হওয়ায় ১-০ গোলে জয়লাভ করে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।

বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ইঞ্জি. মোঃ ওহিদুজ্জামান, ক্রীড়া কমিটির প্রধান সহকারী অধ্যাপক শাহ আলম, ডিনস কমিটির প্রধান অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম খান প্রমুখ।

এবারের টুর্নামেন্টে ১০টি করে গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান তাইয়ুস (ইংরেজি বিভাগ) ও মার্জিয়া আক্তার (সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ)।

সেরা গোল‌রক্ষকের পুরস্কার পান রবিন (ইংরেজি বিভাগ) ও মিম (ইংরেজি বিভাগ)।

ম্যান অব দ্য ফাইনাল চ্যাংলক (বাংলা বিভাগ) ও মার্জিয়া (সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ)।

সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ফয়সাল আহমেদ শিতল (বাংলা বিভাগ) ও ঝুমু (ইংরেজি বিভাগ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

২

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৩

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৪

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৫

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৬

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৭

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৮

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৯

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১০

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১১

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১২

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৪

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৫

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৬

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৭

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৮

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৯

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

২০