বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিবেশীর সম্পত্তি জবর দখলের অভিযোগে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে অন্যের রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে নজরুল নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের আব্দুস সোবহান ঢালীর ছেলে আজিজুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ২০১৬ সালে ৬৬২৮নং রেজিস্ট্রি কোবলা দলিল মূলে পলাশপোল মৌজায় জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি। একই মালিকের নিকট থেকে জমি ক্রয় করেন বাংলাদেশ পুলিশে কর্মরত শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের ইসহাক আলী মোড়লের ছেলে নজরুল ইসলাম। সম্প্রতি তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করার পর থেকে তিনি নিজের জমির সীমানার বাইরে আমার সম্পত্তির কিছু অংশ দখল ছাড়াও অন্যান্য ব্যক্তিদেরও কিছু জমি দখল করে ভবন নির্মাণ শুরু করেন। এতে বাধা দিতে গেলে তিনি পুলিশের প্রভাব খাটিয়ে আমাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করেন। এঘটনায় আমি বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত সেখানে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু নজরুল ইসলাম নিজের পুলিশের কর্মকর্তা দাবি করে আইন আদালতের তোয়াক্কা না করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। তিনি গত ৭/৯/২৫ তারিখে প্রকাশ্যে আমার স্ত্রীকে খুন জখমের হুমকি প্রদান করেন। এনিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। যার নং-৪৯৭।

তিনি অভিযোগ করে বলেন, পুলিশ পরিদর্শক নজরুল কোন আইনই মানতে চান না। উপায় না পেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপারের শর্ত সাপেক্ষে মিমাংসা হয়। কিন্তু কিছু দিন যেতে না যেতেই আবারো পুলিশ কর্মকতা নজরুল ইসলাম পূর্বের ন্যায় আমার সম্পত্তি জবর দখল শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের কবল থেকে রেকর্ডীয় সম্পত্তি রক্ষা এবং নিজেদের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০