বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
১০ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মন্দির ও শ্মশানে চুরির ঘটনায় গ্রেপ্তার ১, চোরাই মালামাল উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি মন্দির ও শ্মশানে চুরির ঘটনায় পুলিশ সাইফুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বিভিন্ন মূল্যবান মালামাল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা মন্দির ও শ্মশান থেকে চুরি যাওয়া মালামাল।

গ্রেপ্তার সাইফুল ইসলাম শ্যামনগর পৌরসভার মাজাট গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দির ও নকিপুর মহাশ্মশানে চুরির ঘটনায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে। সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ মার্চ রবিবার রাতে নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দিরের তালা ভেঙে মন্দিরের বিভিন্ন পিতল, কাঁসা ও দস্তার সরঞ্জাম চুরি হয় এবং তার কয়েক দিন পরে নকিপুর মহাশ্মশানের মোটর চুরি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705