বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: হাবিবুল ইসলাম হাবিব

এস এম নাহিদ হাসান : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আমি এই মাটির সন্তান, আপনাদের সন্তান। এলাকায় উন্নয়নের জন্য আপনাদের কর্মী হয়ে থাকতে চাই, অতীতে তার প্রমাণ আমি রেখেছি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, জালালপুর ইউনিয়ন বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি। বিএনপির প্রতিষ্ঠাতার বাড়িও এই ইউনিয়নে। বিগত স্বৈরশাসকের আমলে আপনারা ভোট দিয়ে মফিদুল হক লিটুকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। এই মাটির কৃতিসন্তান বিপ্লবকে খুনি হাসিনার বাহিনী গুলি করে হত্যা করেছে।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য দলের ভেতর ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি অতীতে ব্যাপক উন্নয়ন করেছি, আগামীতেও উন্নয়ন করতে হলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। প্রতিটি কর্মীকে সুন্দর ব্যবহার ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে।

নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না, কোনো অনিয়ম-দুর্নীতির সাথে জড়ানো যাবে না।

এসময় তিনি কর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের নির্দেশ দেন।

জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহারাব হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসান হাদী।

স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তোফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াছিন উল্লাহ, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব আল-আমীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি. এম. ফারুক হোসেন প্রমুখ।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে সরদার সোহারাব হোসেনকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জনিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!