বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাজাখস্তানের দুর্গম এলাকায় কী করছেন নিশো

বিনোদন ডেস্ক | কোনো এক দুর্গম জায়গায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। ছবিতে তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ কয়েকজন বিদেশি।

প্রথম তিন জনের নাম একসঙ্গে শুনলেই আপনা-আপনি মনে চলে আসে ‘দম’ সিনেমার কথা। তাহলে কী ’দম’ সিনেমার কাজেই দুর্গম এলাকায় দম টিম?
এ নিয়ে নিশ্চত কিছু জানা জায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি তার ইন্সটাগ্রাম ও ফেসবুকে ছবি–ক্যাপশনের মাধ্যমে তেমনটাই ধারণা দিয়েছেন। নির্মাতা তার ইন্সটাগ্রাম-ফেসবুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন ‘দম’-এর দম পরীক্ষা। এ নিয়েই ঝড় উঠেছে নেটদুনিয়ায়। দর্শকরা মনে করছেন ঠিকভাবেই চলছে সিনেমার কাজ।

ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে, হয়তো লোকেশন দেখতে গেছেন প্রযোজক-নির্মাতা-শিল্পী। জায়গা দেখে অনুমেয় কতটা রোমহর্ষক হতে পারে ‘দম’ সিনেমার দৃশ্যধারণ! কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে আফরান নিশোকে। আর সেটা নিজে সরেজমিনে দেখতেই হয়তো তিনিও গেছেন লোকেশন দেখতে। নির্মাতা দেখছেন কীভাবে তিনি দৃশ্যধারণ করবেন আর অভিনেতা দেখছেন কীভাবে তিনি তা ফুটিয়ে তুলবেন পর্দায়। কাজাখস্তানে চলছে লোকেশন রেকি।

এর আগে দম সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়ণের পরিকল্পনা করেছে সংশ্লিষ্টরা।

আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনয় করছেন ‘দম’ সিনেমায়। প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬-এর রোজার ঈদে। শিগগিরই শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে দম টিমের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০