বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর, স্বামী গ্রেপ্তার

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে বিশ লক্ষ টাকা যৌতুকের দাবিতে এক গৃহবধূ ও তার মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা (নং-০৯/২৫) দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে প্রধান আসামি মোকলেসুর রহমান ওরফে কাজল (৪৫) কে গ্রেপ্তার করেছে।

উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী তরফদার মেয়ে ভুক্তভোগী মোছাঃ নাজমুন নাহার (৩৮) জানান, প্রায় ১৮ বছর আগে ইসলামী শরিয়ত মোতাবেক মোকলেসুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। সংসার জীবনে তাদের একটি মেয়ে ও এক ছেলে সন্তান থাকলেও স্বামীর অত্যাচার থেকে মুক্তি পাননি তিনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিয়ের পর থেকেই মোকলেসুর রহমান ২০ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এরই মধ্যে ভুক্তভোগীর পিতা নগদ ১০ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও গৃহস্থলী সামগ্রী দিলেও নির্যাতন থামেনি। বরং শ্বাশুড়ি মনোয়ারা বেগম (৬৫), ননদ নিলুফা ইয়াসমিন (৩২) ও মোকলেসুরের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা মুক্তার (৩৭) প্ররোচনায় নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েছে।

গত ১২ সেপ্টেম্বর রাতে শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দত্তনগরের বাড়িতে গেলে মোকলেসুর রহমান আবারও যৌতুক দাবি করেন। নাজমুন নাহার যৌতুক দিতে অস্বীকৃতি জানালে মোকলেসুর রহমান, তার মা ননদ ও দ্বিতীয় স্ত্রীর সহায়তায় তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। মাকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হন সুরাইয়া মোকলেস ইশরা (১৪)।

এজাহারে নাজমুন নাহার উল্লেখ করেন স্বামী মোকলেসুর রহমান তাকে হুমকি দিয়েছে— বাবার বাড়ি থেকে ২০ লক্ষ টাকা যৌতুক এনে না দিলে তাকে তালাক দেওয়া হবে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এতদিন সহ্য করলেও নির্যাতন এখন অসহনীয় হয়ে উঠেছে।

ভুক্তভোগীর পিতা মোহাম্মদ আলী তরফদার বলেন, আমার মেয়েকে বছরের পর বছর ধরে নির্যাতন করা হচ্ছে। ইতোমধ্যে অনেক কিছু দেওয়ার পরও সন্তুষ্ট হয়নি তারা। আমরা দ্রুত ন্যায়বিচার চাই।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!