বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইটেম গানে মাহি

বিনোদন ডেস্ক | কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ তাকে ভালোবাসা না দিয়েই চলে গেছেন দূরে। সেই বিরহের আগুনে তার কলিজা পুড়ে হয়েছে কাবাব।

এমনই কিছু কথা নিয়ে মেগাসিরিয়াল ‘খুশবু’র প্রথম পর্বে একটি আইটেম গানে দেখা যাবে মাহিকে। সিরিয়ালে তার চরিত্র ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা!

দীপ্ত টিভিতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রচারিত হবে ‘খুশবু’, সেখানেই এমন চরিত্রে আইটেম গানের শুটিংয়ে অভিনয় করতে দেখা যাবে তাকে। জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগাসিরিয়ালের গল্প।

নানা পেশার মানুষের জটিল জীবন গল্পের ভিড়ে অনেকটাই অজানা থেকে যায় গার্মেন্টসকর্মী নারীদের কথা। এবার তাদের সংগ্রাম, সুখ-দুঃখ, ভালোবাসা ও ঘৃণার দিকগুলো উন্মোচিত হবে টিভি ও অনলাইন মাধ্যমে। এর পাশাপাশি ‘খুশবু’তে থাকছে রুপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্পও।

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সঙ্গে দেখা যাবে সামিরা খান মাহিকেও।

এর নাম ভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফরমে দেখা যাবে ‘খুশবু’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১০

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১১

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১২

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৩

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৪

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৫

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৬

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৭

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৮

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৯

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!