বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ডোবা থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামের (পানি উন্নয়ন বোর্ডের পাশে) একটি ডোবা থেকে নিখোঁজের এক দিন পর সজীব হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ডোবার পানিতে কিশোর সজীবের জুতা ভাসতে দেখার সূত্র ধরে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

ওই কিশোরের মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়রা জানান, সজীব মানসিক ভারসাম্যহীন ও তার মৃগী রোগ ছিল। এই মৃগী রোগের কারণে ডোবায় পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তারা।

নিহত সজীব চন্ডিপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রোববার সন্ধ্যায় সজীব বাড়ি থেকে বের হয়। তাকে চন্ডিপুর পানি উন্নয়ন বোর্ডের মসজিদে মাগরিবের নামাজ পড়তেও দেখা যায়। কিন্তু রাত দশটা এগারোটা বাজার পরও সজীব বাড়ি ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকাল থেকে উপজেলাব্যাপী তার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে মাইকে প্রচারও করা হয়।

এরপর সোমবার বেলা ১২টার দিকে স্থানীয় কয়েকজন সজীবের বাড়ি থেকে কিছুটা দূরে চন্ডিপুর পানি উন্নয়ন বোর্ডের পাশে ডোবার পানিতে দেখেন সজীবের জুতা ভাসছে। বিষয়টি দেখে তাঁদের সন্দেহ হয়। পরে তাঁরা পানিতে নেমে সজীবের নিথর দেহ উদ্ধার করেন।

খবর পেয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক মতিন বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন জানালে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় কিশোর সজীবের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!