বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ছাগল ও হাঁস-মুরগী বিতরণ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বেসরকারি সংস্থা উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের আওতায় ল্যান্ডস্কেপের কমিউনিটি পর্যায়ে ছাগল, হাঁস-মুরগী ও সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের জেএনএ দাখিল মাদ্রাসার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার এসব আয় বর্ধনকারী উপকরণ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য বায়জিত হোসেন, মাদ্রাসার সভাপতি মাও. আব্দুর রহিম, সাবেক সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক গাজী এখলাছুর রহমান, মাদ্রাসার সুপার মাও. আব্দুল হালিম, সহ-সুপার মাও. কবিরুল ইসলাম, বিএনপি নেতা গাজী নজরুল ইসলাম, আব্দুস সবুর শেখ, হজরত পাড়, ইসহাক আলী জোয়ার্দ্দার, আলতাপ হোসেন, রাজ্জাক পাড়, শিক্ষক গোলক মন্ডল, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের সমন্বয়কারী এমদাদ হোসেন, উত্তরণের তানিয়া সুলতানা, সিরাজুল ইসলাম, ফাওজুল কবীর, মোঃ আল আমিন, তাজুল ইসলাম, গোলাম হোসেন প্রমুখ।

এ সময় ২৮ জনের মাঝে ৫৬টি ছাগল, ৬জনের মাঝে ২০টি করে পাতি হাঁস, ৩জনের মাঝে ৩০টি করে দেশি মুরগী, ৩টি সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য ৫জনকে নগদ টাকা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!