বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে গলঘেসিয়ার জেগে ওঠা চরে অবৈধ বালুর ব্যবসা, জনজীবনে ভোগান্তি!

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের গলঘেসিয়া নদীর জেগে ওঠা চরে মাছ চাষের অজুহাতে চলছে অবৈধ বালুর ব্যবসা। ভূমি অফিস থেকে একসনা বন্দোবস্ত নেওয়া হলেও বাস্তবে সেখানে বালুই প্রধান পণ্য হয়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহল ও ভূমি অফিসের নীরব সহযোগিতায় দখল দিন দিন বাড়তে থাকায় নদীর স্বাভাবিক প্রবাহ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ধ্বংস হচ্ছে পরিবেশ। পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন চরসংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র তিন বছর আগেও কালিকাপুর মৌজার চরটি ছিল উন্মুক্ত ভূমি। ওই চর আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলো গৃহপালিত পশুপাখির চারণভূমি হিসেবে ব্যবহার করতেন। কিন্তু কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের প্রভাবশালী মোজাম ঢালীর ছেলে হাবিবুর রহমান তার প্রতিবন্ধী ভাই মেহের আলীর নামে ২০২৩ সালের নভেম্বর মাসে ভূমি অফিস থেকে শর্তসাপেক্ষে বন্দোবস্ত নেন। শর্ত ছিল রক্ষণাবেক্ষণ ও মাছ চাষ। কিন্তু বাস্তবে সেখানে শুরু হয় বালুর ব্যবসা, যা এখনো অব্যাহত রয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের অধিবাসীদের অভিযোগ, প্রতিদিন শত শত ট্রলি ও ডাম্পার নদীর চর থেকে বালু বহন করছে। এর ফলে তীব্র ধুলাবালি ও শব্দদূষণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা পড়ছেন মারাত্মক বিপাকে। এছাড়া জিওব্যাগ ফেলে কৃত্রিমভাবে মাটি ভরাট করে নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এতে নদী শুধু সংকোচিত হচ্ছে না, আশপাশের প্রাকৃতিক পরিবেশও ভয়াবহ হুমকির মুখে পড়েছে।

স্থানীয় শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ভূমি অফিস নীরব ভূমিকা না থাকলে এ ধরনের বন্দোবস্ত সম্ভব হতো না। মাছ চাষের নামে নদীর চর দখল করে বালুর ব্যবসা চলছে, এতে পরিবেশ ও নদী দুটোই ধ্বংসের মুখে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, বিশেষ সুবিধা নিয়ে ভূমি অফিস যত্রতত্র বন্দোবস্ত দিচ্ছে। ফলে প্রভাবশালীরা সুযোগ নিচ্ছে।

অভিযোগের বিষয়ে হাবিবুর রহমান দাবি করেন, কালিকাপুর মৌজার ১নং খতিয়ান ও ৪৫৫৫ দাগের এক একর জায়গা আমি বৈধভাবে ভূমি অফিস থেকে একসনা বন্দোবস্ত নিয়েছি। বৈধ ব্যবসাই করছি।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, মাছ চাষের জন্য বন্দোবস্ত নিয়ে কেউ বালুর ব্যবসা করতে পারবেন না। বিষয়টি আমার নজরে এসেছে। সরেজমিন তদন্ত করে এবং কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০