
উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের মুন্সিগঞ্জ সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক জরুরি পরিস্থিতিতে ঝরে পড়া শিক্ষার্থীদের মানচিত্র তৈরি ও পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফ্রেন্ডশিপ ও সিসিডিবির সিসিআরবি প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন শ্যামনগরের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন হোসেন, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, ইউপি সদস্য (মহিলা) নিপা চক্রবর্তী, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, বিদ্যালয়ের ভূমি দাতা সিদ্ধার্থ মণ্ডল, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেলিম হোসেন, সহকারী শিক্ষিকা প্রতিভা বালা, সেন্ট্রাল কালীনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা (ইমাম), সিবিও সদস্য, ইয়ুথ গ্রুপের (কমিটি) সভাপতি, সিসিআরবি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ফ্রেন্ডশিপ ও সিসিডিবি-এর কর্মীবৃন্দ।
মন্তব্য করুন