বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

সুলতান শাহাজান, শ্যামনগর: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সুন্দরবনের কদমতলা স্টেশনের আওতাধীন নোটাবেকী অভয়ারণ্যের রায়মঙ্গল নদীর বাওন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন টেংরাখালী গ্রামের আশরাফ গাজীর ছেলে আজিবর গাজী (৪৬), একই গ্রামের মৃত রশিদ সরদারের ছেলে রফিকুল সরদার (৩৬), রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের আজিজুল গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২২), একই গ্রামের মৃত মোরশেদ শেখের ছেলে রেজাউল শেখ (৪৩) ও গোলাখালী গ্রামে মৃত সুশীল মন্ডলের ছেলে দুখে মন্ডল (৪০)।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, সুন্দরবনের নিষিদ্ধ ঘোষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় ৫ জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ কেজি মাছসহ ১টি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!